1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রকাশিত যুদ্ধবিরতির খসড়া নথি প্রত্যাখ্যান করলো হিজবুল্লাহ

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যে নথি প্রকাশ করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম এক বিবৃতিতে একে লেবাননের জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।

হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টিভিতে প্রচারিত ওই বিবৃতিতে নাঈম কাসেম বলেন, যুক্তরাষ্ট্র যে নথিটি প্রকাশ করেছে, ব্যবহারিক পর্যায়ে তার কোনও মূল্য নেই; বরং এটি আমাদের দেশের জন্য একটি অপমান।

তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রস্তাবটি লেবাননের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। নাঈম কাসেম বলেন, সবাই জানে যে লেবানন সরকার এই বিবৃতির বিষয়ে কোনও বৈঠক করেনি বা এটি অনুমোদনও করেনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্যের ফলে ওই চুক্তির কার্যকারিতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলো।

সূত্র: এপি

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন