1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

ইসরায়েল জানে কীভাবে জিততে হয়: ট্রাম্প

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের এক ‘দুর্দান্ত মিত্র’ হিসেবে অভিহিত করে ইহুদি রাষ্ট্রটির প্রশংসায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল সাহসের সঙ্গে লড়াই করে এবং তারা জানে কীভাবে জিততে হয়।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা প্রমাণ করেছে যে তারা যুক্তরাষ্ট্রের এক দুর্দান্ত মিত্র। তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। সংকটের সময়ে অন্যরা যখন তাদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল তখন কঠোর লড়াই করেছে। তারা জানে কীভাবে জয়ী হতে হয়!

ঠিক কী কারণে ট্রাম্প হঠাৎ এই মন্তব্য করেছেন তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছিলেন যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে টেনে আনছেন। ট্রাম্পের এই বক্তব্য সেই সমালোচনারই একটি জবাব বলে মনে করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com