1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

লেবাননে হামলায় ফরাসি শান্তিরক্ষী নিহত, আহত ৩

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর হামলায় এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার সকালে হওয়া এই হামলায় আরও তিন শান্তিরক্ষী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউনিফিল এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ লেবাননের গান্দুরিয়াহ গ্রামের কাছে ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটলো।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, ফরাসি শান্তিরক্ষী নিহত ও বাকিদের আহত হওয়ার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব। তিনি এই হামলাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউনিফিল এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে। তবে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com