1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২৬ জুন, শনিবারের ছুটি বহাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২১২ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক ||ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২০ দিনের যে ছুটি চলছে, তা কমিয়ে আনা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুন খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুক্রবারের পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, তা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত।

কবে থেকে শনিবারে ছুটি বহাল হবে, এ বিষয়ে সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়ন রুটিনে শনিবার পরীক্ষা রাখা হয়েছে। সে হিসেবে বলা যায়, এ মূল্যায়ন এবং এইচএসসি পরীক্ষা শেষে এটি কার্যকর হবে।

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু আগামী ৩ জুলাই। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে ৩০ জুলাই পর্যন্ত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com