1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

ব্যাট হাতে বীরের মতো লড়েও দলকে বাঁচাতে পারলেন না হাসান

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

ক্রীড়া ডেস্ক ||বল হাতে শুরুটা করেছিলেন ঝড় তুলে। ম্যাচের প্রথম দুই বলেই তুলে নিয়েছিলেন দুই উইকেট। এরপরও থামেননি হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট শিকার করেন। শেষ দিনে দলকে বাঁচানোর জন্য ব্যাট হাতেও লড়াই করে গেলেন, খেললেন ৪৮ বল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই লড়াইও কেন্টকে পরাজয় থেকে রক্ষা করতে পারল না।

ডার্বিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এর ম্যাচে ডার্বিশায়ারের কাছে ১৮১ রানে হেরেছে কেন্ট। ডার্বিশায়ার প্রথম ইনিংসে করে ৩০০ রান। জবাবে কেন্ট প্রথম ইনিংসে করে ২১৯ রানে। এরপর ডার্বিশায়ার ৩৫২/৮ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ৪৩৪ রানের বিশাল লক্ষ্য পায় কেন্ট। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৫২ রানে অলআউট হয় তারা। আর মাত্র মাত্র ১৫টা বল খেলতে পারলে ম্যাচটা ড্র করতে পারত কেন্ট।

৪৩৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে কেন্ট। তবে শেষ দিকে লোয়ার অর্ডার ম্যাচটিকে টেনে নেয় অনেক দূর। ৩৮ রানে ৫ উইকেট হারানোর পরও লড়াই চালিয়ে যায় কেন্টের লেজের ব্যাটসম্যানরা। ষষ্ঠ থেকে দশম ব্যাটসম্যান পর্যন্ত সবাই মাটি কামড়ে ছিল। লোয়ার অর্ডারের এই ৫ ব্যাটসম্যানের মাঝে ৩ জনই খেলেন ১০০ বা এর বেশি বল। বাকি দুজনের একজন খেলেন যথাক্রমে ৮৬ ও ৪৮টি করে বল।

নবম ব্যাটসম্যান হিসেবে বারটাই ফোরম্যান যখন ১৪৮ বলে ৩৮ রান করে আউট হন তখনও ম্যাচ বাঁচাতে কেন্টের খেলতে হতো ৩৩ বল। জাতীয় দলের সতীর্থ খালেদ আহমেদকে নিয়ে আরও ১২ বল লড়লেন হাসান। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট দলের পেসার বেন অ্যাটকিনসনের বলে হার মানেন হাসান। তার দল কেন্টও হেরে যায় ১৮১ রানের বিশাল ব্যবধানে

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com