1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ জুন

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১০৪ বার সংবাদ দেখেছেন
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ জুন
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ জুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে স্ব স্ব ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সমন্বিত এ ভর্তি পরীক্ষায় চুয়েট ক্যাম্পাসে অংশ নেবেন আট হাজার ৩২৬ শিক্ষার্থী।

এদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার বিকালে নগরীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর চুয়েট রিসোর্স সেন্টারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বৈঠক সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের হাজার ৬৫টি এবং রুয়েটের এক হাজার ২৩৫টিসহ তিন হাজার ২৩১টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুই গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে সাত হাজার ৬৪৪ জন এবং ‘খ’ বিভাগে ৬৮২ জনসহ আট হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত এবং ‘খ’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ০১:৪৫ ঘটিকা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।

সমন্বয় সভায় চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আনিসুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com