1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি দেবে শিক্ষা বোর্ড

  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার সংবাদ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক || বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদানের নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানের চূড়ান্ত ক্ষমতা পেলো শিক্ষাবোর্ডগুলো।

রোববার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, এই দায়িত্ব ও ক্ষমতা শিক্ষাবোর্ডেরই ছিল। ২০১৬ সালের পর নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও স্বীকৃতির জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে হতো। তখন মন্ত্রণালয় থেকে শিক্ষাবোর্ডকে নিরীক্ষার দায়িত্ব দেওয়া হতো।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পর শিক্ষাবোর্ড থেকে চূড়ান্ত অনুমতি দেওয়া হতো। কিন্তু এখন আর এ জটিলতা থাকছে না। চূড়ান্ত সম্মতি ও অনুমোদন শিক্ষাবোর্ডই দিতে পারবে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে বোর্ড সিদ্ধান্ত নেবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com