1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের খবর গুজব: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৯৬ বার সংবাদ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক || প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রশ্নফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। যা শুনা যাচ্ছে তা গুজব। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কেউ যদি প্রশ্নফাঁসের খবর পান তাহলে আমাদের জানান।

শুক্রবার (২২ এপ্রিল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাাযোগে প্রশ্নফাঁসের বিষয়টি সম্পূর্ণ গুজব। এ ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা আইনি পদক্ষেপ নেবো।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নানাা পদক্ষেপ গ্রহণ করেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন ধাপে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা শুরু হয় আজ। আর দ্বিতীয় ধাপে ২০ মে ও তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com