1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্কুল-কলেজ খুলছে আজ, প্রাথমিক ৩ জুলাই

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭২ বার সংবাদ দেখেছেন

 জ্যেষ্ঠ প্রতিবেদক ||শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আজ বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

ক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে ২৬ জুন খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

এদিকে, কমেনি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি ক্লাস শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চলমান গ্রীষ্মকালীন ছুটি কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com