1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বুয়েট ভর্তি পরীক্ষায় ১ম শাফিন হতে চান সফটওয়্যার ডেভেলপার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩০৬ বার সংবাদ দেখেছেন
বুয়েট ভর্তি পরীক্ষায় ১ম শাফিন হতে চান সফটওয়্যার ডেভেলপার
বুয়েট ভর্তি পরীক্ষায় ১ম শাফিন হতে চান সফটওয়্যার ডেভেলপার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার সন্তান শাফিন আহমেদ। তিনি যোগ্য সফটওয়্যার ডেভেলপার হতে চান।

চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বুয়েটে প্রথম স্থান ছাড়াও মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় শাফিনকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন চিলমারী তথা কুড়িগ্রাম জেলাবাসী।

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ঠগেরহাট এলাকার অবসরপ্রাপ্ত বিমানবাহিনী সদস্য মো. সেকেন্দার আলী ও গৃহিণী সুকরিয়া পারভীন পলির দ্বিতীয় পুত্র শাফিন আহমেদ। শাফিন বাল্যকাল থেকেই ছিলেন মেধাবী শিক্ষার্থী। তিনি ২০২০ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২২ একই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেছেন।

শাফিনের বড় ভাই সাইফ আহমেদ বুয়েট ইইই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এবং ছোট বোন সামিহা মাইলস্টোন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। পিতা অবসরপ্রাপ্ত বিমানবাহিনী সদস্য মো. সেকেন্দার আলী ছেলেমেয়েকে লেখাপড়া করানোর উদ্দেশ্যেই অতিকষ্টে ঢাকার দিয়াবাড়ীতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন।

বুয়েট ছাড়াও তিনি মেডিকেল জাতীয় মেধা তালিকায় ২৪৬তম হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ১০৩তম, আইইউটিতে ১৪তম স্থান এবং এমআইএসটিতে মিলিটারি কোটায় ১৩তম স্থান অধিকার করেছেন চিলমারীর গর্বিত সন্তান শাফিন আহমেদ।

শাফিন আহমেদ জানান, সময়ের অপচয় না করে তিনি লেখাপড়ার পেছনে সময় ব্যয় করেছেন। সর্বোপরি কঠোর অধ্যবসায় ও মা-বাবাসহ প্রিয় শিক্ষকদের অনুপ্রেরণা এবং দোয়ায় তার এ সাফল্য বলে জানান তিনি। শাফিন আহমেদের লক্ষ্য তিনি একজন যোগ্য সফটওয়্যার ডেভেলপার হবেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com