1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জাবির পুকুরে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৪২ বার সংবাদ দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্লাব সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান।

তিনি বলেন, বাচ্চা দুটিকে স্পট ডেড হিসেবে মেডিকেলে আনা হয়েছিল। তারপরও আমরা তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার্ড করি। কিন্তু তারা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছেন। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

মৃত দুই শিশুর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরেক শিশু ইসলামনগর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। সে ইসলামনগর মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, শিশু দুইটি পুকুরে ডুবে গেলে কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে লাশ দুটি উদ্ধার করে। সেখানে অনেকেই উপস্থিত ছিল, কিন্তু কেউই উদ্ধার কাজে এগিয়ে আসে নাই।

তিনি আরও বলেন, আমরা বারবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি কিন্তু তারপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে সবসময় পুকুরে নজর রাখা সম্ভব হয় না।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com