1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ৮৮ শতাংশ ফেল

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২০৫ বার সংবাদ দেখেছেন
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ৮৮ শতাংশ ফেল
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ৮৮ শতাংশ ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। আর অকৃতকার্য হয়েছেন ৮৮ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে এ ফল প্রকাশ করেন।

গত ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়; তাতে অংশ নেয় ৩৮ হাজার ২৩৫ পরীক্ষার্থী।

প্রকাশিত ফলে ভর্তিযোগ্য বিবেচিত হয়েছেন ৪ হাজার ৫২৬ শিক্ষার্থী। তাদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী এক হাজার ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এই ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ৯৩০ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছে তিন হাজার ৩১৭ জন, বিজ্ঞান শাখায় ৯৫ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ৫৭৭ জন এবং মানবিক শাখায় ২৫ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ৬৩২ জন।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহরাজ হোসাইন। বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন একই কলেজের আব্দুল্লাহ ইবনে মাসুদ। আর মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন গোপালগঞ্জের লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ।

ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফল জানতে পারবে।

এ ছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU BUS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফল জানা যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com