1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আগামী জুনেই পদ্মা সেতু চালু হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ বার সংবাদ দেখেছেন

নিউজ ডেস্ক | প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান। আগামী জুনেই পদ্মা সেতু চালু হবে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি তদন্ত করবে দুদক। জড়িতরাও গ্রেপ্তার হবেন। প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সাল থেকে এ পর্যন্ত কম করে হলেও ১০ লাখ মানুষকে আমি ঘর তৈরি করে দিয়েছি। এবারের আশ্রয়ণ নিয়ে আমরা তদন্ত করেছি। সেখানে ৯টি জায়গায় দুর্নীতি পেয়েছি আমরা। আর ১০-১২টা স্থানে অতিরিক্ত বৃষ্টিতে মাটি ধসে ঘরগুলো পড়ে গেছে। আর প্রায় ৩০০টি স্থানের প্রতিটি ঘরের ছবি আমার কাছে। সেখানে তদন্তে দেখা গেছে, ঘরের দরজা জানালায় হাতুড়ি-শাবলের আঘাত। ফ্লোরগুলো খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ইটের গাঁথুনি ও পিলার ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এটা তো দুর্নীতির জন্য হয়নি। এটা কারা করল? ইতোম্যধ্যে এ নাশকতাকারীদের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নেমেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্তের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com