1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

নেপাল ও ভারত ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার সংবাদ দেখেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট//অনেক আলোচনা সমালোচনার পর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে নেই চমক। কোচ হাভিয়ের কাবরেরা পুরনোদের ওপরই ভরসা রেখেছেন। চোট কাটিয়ে দলে আছেন মোহাম্মদ ইব্রাহিম।

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ নভেম্বর বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে দল। দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। দুটি ম্যাচেই খেলবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোম।

দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে আগেই। কাবরেরা ছুটিতে থাকায় তখন দলও দেওয়া হয়নি। এ নিয়ে অবশ্য স্প্যানিশ কোচ মঙ্গলবার ঢাকায় এসে বাফুফের ওপর দোষ চাপিয়েছিলেন। আবার বাফুফে প্রকারান্তরে কোচের দিকে বল ঠেলে দেয়। এ নিয়ে সমালোচনা কম হয়নি।

অনুশীলন চললেও হামজা ও শমিত যোগ দেননি এখনও। আগামী সপ্তাহের শুরুর দিকে হামজার ঢাকায় আসার কথা। নেপাল ম্যাচের ঠিক আগে আসার কথা রয়েছে শমিতের।

এছাড়া বৃহস্পতিবাির থেকে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে সুনীল ছেত্রীকে ছাড়াই ভারতীয় দল ঢাকায় আসতে যাচ্ছে। ঘোষিত দলে নেই সাবেক অধিনায়কের নাম।

বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর সজীব, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন