1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

পাটকল পরিদর্শনে মঙ্গলবার নরসিংদী যাবেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম একদিনের রাষ্ট্রীয় সফরে নরসিংদীতে যাবেন আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। সফরে নরসিংদী জেলার দুইটি জুট মিলস পরিদর্শন করবেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) বস্ত্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টায় নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস ও সকাল ১০টায় ঘোড়াশাল উপজেলার বাংলাদেশ জুট মিলস পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। এছাড়া ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শনেরও কর্মসূচি আছে তার।

সফর প্রসঙ্গে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, “জুট মিল দুটোর বর্তমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণে এই সফর। পাটকল চালুর বিষয়ে নির্বাচনি প্রতিশ্রতি পূরণে আমরা ইজারার মাধ্যমে বন্ধ থাকা পাটকল পুনরায় চালু কর‍তে চাই।” এরই মধ্যে কয়েকটি মিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস লিমিটেডের মোট জমির পরিমাণ প্রায় ৭৭ দশমিক ০২৫ একর, যার আংশিক জমি ইজারার মাধ্যমে শিল্পায়নের আওতায় এসেছে। মিলটির উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১৩,৯৬৮ মেট্রিক টন— এখানে হেসিয়ান ও স্যাকিং পণ্য উৎপাদিত হয়। অপরদিকে কো-অপারেটিভ জুট মিলস ইজারার লক্ষ্যে ইতোমধ্যে ইওআই বিজ্ঞপ্তি আহ্বান করা হয় যার কার্যক্রম চলছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন