1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে তারা বিশ্বকাপে অংশ নিতে পারবে না। এমন মন্তব্যের পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশাবাদী যে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের ফিফা বিশ্বকাপে খেলবে ইরান।

মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে। আমরা আশা করি তখন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে, এটা অবশ্যই সহায়ক হবে।’

ইনফান্তিনো আরও যোগ করে বলেছেন, ‘ইরানকে আসতেই হবে। কারণ তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে। তারা যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়রাও খেলতে চায়।’

সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় ইরান জাতীয় দলের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেছেন ইনফান্তিনো। সেই কথা উল্লেখ করে তিনি বলেছেন, দলটি বিশ্বকাপে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ, ‘তাদের খেলতে দেওয়া উচিত, আর খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। আমরা চাঁদে বাস করি না, পৃথিবীতেই বাস করি। কিন্তু যদি কেউ সেতুবন্ধন গড়ে তোলার এবং তা বজায় রাখার কথা না ভাবে, আমরা সেটাই করছি।’

বিশ্বকাপে প্রথম দিকে যোগ্যতা অর্জন করা দলগুলোর একটি ইরান। ধারণা করা হচ্ছে, এই আসর থেকে ১১ বিলিয়ন ডলারের বেশি আয় হবে। তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা।

১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে। ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ মিশর। পরবর্তী রাউন্ডে উঠতে পারলে বাকি ম্যাচগুলোও যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও নিজেদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল ইরান। ফিফা অবশ্য সেই দাবি নাকচ করে দিয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর ১৯৫০ সালের পর বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত কোনো জাতীয় দল কোনো আসর থেকে সরে দাঁড়ায়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন