1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হতো: তানজিম সাকিব

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার সংবাদ দেখেছেন

ডেস্ক রিপোর্ট//ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে দলের ১৬ রানে হারের পর ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তানজিম হাসান সাকিব। তার মতে, ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানো এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণেই সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের।

চট্টগ্রামে তানজিম ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শেষের দিকে শিশির পড়ায় ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল। যদি একজন সেট ব্যাটার থাকতো, তাহলে শেষ দুই ওভারে ৩০ রান তোলা অসম্ভব ছিল না। উইকেটে থাকা ব্যাটসম্যান থাকলে সেটি সামাল দেওয়া যায়।’

নিজের ২৭ বলে ৩৩ রানের ইনিংস প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নাসুম ভাইয়ের সঙ্গে ব্যাট করতে ভালো লাগছিল। ইচ্ছে ছিল শেষ পর্যন্ত থেকে ম্যাচটা শেষ করতে। সেটা না পারায় আফসোস থাকবেই।’

তানজিমের মতে, শুরুতেই উইকেট হারানোই ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। তিনি বলেন, ‘অধিকাংশ ব্যাটার সেট হওয়ার আগেই আউট হয়ে গেছে। মিডল অর্ডারের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হতো। যদি তারা একটু বেশি সময় ক্রিজে থাকতো এবং স্ট্রাইক রোটেট করতো, ফলটা ভিন্ন হতে পারত।’

শেষ কয়েক ওভারেও জয়ের সুযোগ ছিল বলে জানান তিনি, ‘তাসকিন ভাই আর ফিজ ভাই তখন ব্যাট করছিলেন। নাসুম ভাইয়ের ছক্কাটা যদি বাউন্ডারির ওপারে যেত, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। ভালো উইকেটে শেষ চার ওভারে প্রতি ওভারে ১০ রান তোলা কঠিন কিছু নয়।’

এছাড়া বোলারদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমরা সবসময় পরিকল্পনা মেনে সহজভাবে বোলিং করি। মোস্তাফিজ, নাসুম, রিশাদ আর তাসকিন—সবাই খুব ভালো বল করেছে। সেই কারণেই আমাদের বোলিং ইউনিট ধারাবাহিকভাবে ভালো করছে।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন