1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

চীনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের একাডেমি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়েছিল ৪-০ গোলে। আজ শ্রীলঙ্কার একাডেমি দলকে গোলের মাল পরিয়েছে। ৮-০ গোলে ধসিয়ে দিয়েছে তারা।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল লাল সবুজ দল। সোমবার বাংলাদেশের একচেটিয়া আধিপত্যের ম্যাচে মেহেদী ও তাহসান দুটি করে গোল করেন। নাইম,রনি,হেদায়েত ও স্বপন একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ চীনের ইউহান দলের বিপক্ষে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন