1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দলের প্লে-অফ নিশ্চিতের ম্যাচে অবদান রাখলেন সাকিবও

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বল হাতে জেইডেন সিলস নেন ৪ উইকেট। আর ব্যাট হাতে জয়ের কারিগর ছিলেন আমির জাঙ্গো। অপরাজিত ফিফটির দেখা পেয়েছেন তিনি।

দলের জয়ের দিনে সাকিব বল হাতে অবদান রেখেছেন। ৪ ওভারে ২৮ রানে নেন ১ উইকেট। ব্যাট হাতে অবশ্য সফল হননি। ২ বল খেলে মইন আলীর বলে আউট হন ১ রানে।

টস জিতে বোলিং নেওয়া ফ্যালকনসের হয়ে বল হাতে শুরুতেই অ্যামাজনকে কাঁপিয়ে দেন সিলস। চতুর্থ ওভারে তার শিকার হন মঈন আলী। পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে তুলে নেন আরও দুই গুরুত্বপূর্ণ বেন ম্যাকডারমট ও শিমরন হেটমায়ারের উইকেট। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে অ্যামাজন।

মাঝে শাই হোপের ১৪ বলে করা ২৬ রান কিছুটা ইনিংস মেরামতের কাজ করে। কিন্তু উসামা মিরের নবম ওভারই দৃশ্যপট বদলে দেয়। হোপকে বোল্ড করার সঙ্গে একই ওভারে হাসান খানকেও রান আউট করান তিনি। তার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি অ্যামাজন। ১৮.২ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস। উসামা মির ১৭ রানে নেন ৩ উইকেট। সিলস ১৫ রানে নেন ৪ উইকেট।

১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় অ্যান্টিগা। হারায় আন্দ্রিয়েস গাউসের উইকেট। পাওয়ার প্লেতে বিদায় নেন কেভিন উইকহ্যাম, কারিমা গোরে ও সাকিব আল হাসানও। তাতে অ্যামাজনের মাঝে আশার সঞ্চারও হতে থাকে। কিন্তু ওপেনার আমির জাঙ্গো দায়িত্ব নিয়ে অপরাজিত ৫১ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। মাঝে আরও দুটি উইকেট পড়লেও তার ৫৭ বল স্থায়ী ইনিংসটি জয় নিশ্চিত করতে মূল ভূমিকা রাখে। জাঙ্গোর ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়।

মঈন আলী (১০ রানে দুই উইকেট) ও ইমরান তাহির (২৭ রানে দুই উইকেট) এর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় তাদের।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন