1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

গোলের আরও একটি রেকর্ডের পাশে বসলেন রোনালদো

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য গতকালকের রাতটা ছিল মনে রাখার মতো। গোলের আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ যুবরাজ। তার স্মরণীয় দিনটিতে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালও।

পর্তুগিজ স্ট্রাইকার পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩৯তম গোলটি করেছেন। যা বাছাইয়ে যৌথ সর্বোচ্চ। তিনি পাশে বসেছেন গুয়াতেমালার কার্লোস রুইজের। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকার এখন আন্তর্জাতিক গোল সংখ্যা ১৪১।

পুস্কাস অ্যারেনায় তার মাইলফলক স্পর্শ করা গোলটি আসে পেনাল্টি থেকে ৫৮ মিনিটে। ২১ মিনিটে ভার্গার গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। ৩৬ মিনিটে পর্তুগাল বের্নার্দো সিলভার গোলে সমতা ফেরায় । রোনালদোর গোলের পর ৮৪ মিনিটে ভার্গা আবার হাঙ্গেরির স্কোর ২-২ করেছিলেন। তাতে দলটার একটি পয়েন্ট প্রাপ্তির সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। কিন্তু দুই মিনিট বাদে গোল করে পর্তুগালকে নাটকীয় এক জয় এনে দেন কান্সেলো। এই জয়ে এফ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল।

বাছাইয়ে স্মরণীয় রাত কাটিয়েছেন নরওয়ের আর্লিং হাল্যান্ডও। মলদোভার বিপক্ষে একাই পাঁচ গোল করেছেন তিনি। বদলি থেলো অ্যাসগ্যার্ডও কম ছিলেন না। তিনি জাল কাঁপিয়েছেন চারবার। দুজনের গোল উৎসবে ১১-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। তাতে ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও বড় এক ধাপ এগিয়েছে তারা। আই গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদের। দুইয়ে থাকা ইতালির চেয়ে পয়েন্ট ব্যবধান ৬।

এদিকে, ইংল্যান্ডও গোল উৎসবে ম্যাচ জিতেছে। সার্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তারা। মূল পর্বে যেতে এখন তাদের শেষ তিন ম্যাচে প্রয়োজন ৫ পয়েন্ট। জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্সও। আইসল্যান্ডের বিপক্ষে শুরুতে ধাক্কা খেলেও পরে তারা ২-১ গোলের জয় নিশ্চিত করেছে। ফরাসিদের হয়ে একটি গোল করে কিলিয়ান এমবাপ্পে। তার অ্যাসিস্টে অপরটি করেছেন ব্র্যাডলি বারকোলা। গোল করে থিয়েরি অঁরির গোল সংখ্যা অতিক্রম করেছেন এমবাপ্পে। এখন তার গোল ৫২। ওলিভিয়ের জিরুদের রেকর্ডের চেয়ে আর ৫ গোল পিছিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন