1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

মেজর লিগ সকারে সবচেয়ে বেশি বেতন মেসির, রেকর্ড মায়ামির

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২২ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//মেজর লিগ সকারে বেতন প্রাপ্তির ক্ষেত্রে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। দ্বিতীয় বছরের মতো সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হয়েছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী তার মোট পারিশ্রমিক ২০.৪৫ মার্কিন মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান ২৪৮ কোটি ৪৩ লাখ টাকার কিছু বেশি।

আগের বছরের মতো এবারও এই অঙ্কটি শুধু মাঠে খেলার অংশে হিসেবে মেসির আয়ের প্রতিফলন। তাছাড়া অ্যাডিডাসের পৃষ্ঠপোষকতা চুক্তি এবং লিগে সম্প্রচার সহযোগী অ্যাপলের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির মতো অন্যান্য আয়ের উৎস থেকেও লাভবান হবেন তিনি।

স্পোরটিকোর তথ্যানুযায়ী, ২০২৩ সালের গ্রীষ্মে মায়ামি ও এমএলএসের সঙ্গে স্বাক্ষরিত আড়াই বছরের চুক্তির পুরো মেয়াদে মেসি সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারেন।

পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন টরোন্টো এফসির ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে। তার পারিশ্রমিক ১৫.৪৪ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ সের্হিও বুসকেৎজ; তার পারিশ্রমিক ৮.৫ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানে আছেন আটলান্টা ইউনাইটেডের ফরোয়ার্ড মিগুয়েল আলমিরন (৭.৮৭ মিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে সান ডিয়েগো এফসির ফরোয়ার্ড হিরভিং ‘চাকি’ লোজানো (৭.৬৩ মিলিয়ন ডলার)।

লিওনেল মেসি ২০২৩ সালের গ্রীষ্মে মায়ামির সঙ্গে চুক্তি করেন। এমএলএসপিএ-এর বেতনসংক্রান্ত এই পরিসংখ্যান হিসাব করা হয়েছে ২৫ মে, ২০২৫ পর্যন্ত। সংস্থাটি প্রতি বছর সাধারণত দুইবার বেতনের তথ্য প্রকাশ করে। দুই বছর আগে মেসি আসার কয়েক মাস আগে ইনসিনিয়ে ছিলেন লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়।

পারিশ্রমিকের দিক দিয়ে মায়ামি এখনও লিগের অন্যান্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে। তারা ৪৬.৮৪ মিলিয়ন ডলার ব্যয় করেছে, যা গত বছরের রেকর্ড থেকে ৫ মিলিয়ন ডলার বেশি। এই অঙ্কটি দুইটি ব্যতিক্রম ছাড়া লিগের সব দলের তুলনায় দ্বিগুণেরও বেশি। টরোন্টোর ব্যয় ৩৪.১৫ মিলিয়ন ডলার, আটলান্টা ইউনাইটেড এফসির ২৭.৬৩ মিলিয়ন ডলার, এফসি সিনসিনাটি ২৩.১৮ মিলিয়ন ডলার এবং বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সির ব্যয় ২২.৮৭ মিলিয়ন ডলার।

লিগের সর্বনিম্ন ব্যয়কারী দল হলো সিএফ মন্ট্রিয়ল (১১.৯৯ মিলিয়ন ডলার), এরপর ফিলাডেলফিয়া ইউনিয়ন (১৩.৩৭ মিলিয়ন), রিয়াল সল্ট লেক (১৩.৪১৩ মিলিয়ন), হিউস্টন ডায়নামো (১৩.৪১৪ মিলিয়ন) এবং মিনেসোটা ইউনাইটেড (১৩.৮০ মিলিয়ন)।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন