1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিগ ব্যাশে ফের সুযোগ পেলেন রিশাদ

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৮ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তারপরও রিশাদের ওপর আস্থা রেখেছে হোবার্ট হারিকেনস। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান এই ফ্র্যাঞ্চাইজি।

বিগ ব্যাশে রিশাদের দল পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তার দল হোবার্ট। বৃহস্পতিবার আসরের ৮ দলের ড্রাফট চলছে। তালিকায় আছেন আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন—মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যারন্স দেখিয়েই নজর কেড়েছিলেন রিশাদ। নিয়েছেন ১৪ উইকেট। এরপর থেকেই জতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলবেন তিনি। সাকিব দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সে, পরের বছর মেলবোর্ন রেনেগেডসে।

অবশ্য হোবার্টে দল পাওয়া রিশাদের খেলার বিষয়টি নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর। বিগ ব্যাশের সম্ভাব্য সূচির সময়ে চলতে পারে বিপিএলও! তবে এখনও নির্ধারণ করা হয়নি দুটি আসরের কোনটির সময় সূচি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন