1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। এবার দেশটির পাসপোর্টে যুক্ত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, আগামী জুলাইয়ে স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সীমিত সংখ্যক এই পাসপোর্ট প্রকাশ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফক্স নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। পরবর্তীতে বিবিসিকে এক প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেন, নতুন নকশার এই পাসপোর্ট যেকোনও মার্কিন নাগরিক আবেদন করলে পাওয়া যাবে, তবে তা নির্দিষ্ট সময় ও সরবরাহ থাকা পর্যন্তই দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত নকশায় দেখা গেছে, স্বাধীনতার ঘোষণাপত্রের লেখার মধ্যে মার্কিন পতাকার সঙ্গে ট্রাম্পের প্রতিকৃতি এবং তার স্বাক্ষর সোনালি রঙে যুক্ত করা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সাধারণ পাসপোর্টে দেশটির ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন—চাঁদে অবতরণ কিংবা স্ট্যাচু অফ লিবার্টির মতো প্রতীকগুলো চিত্রিত থাকে। তবে এই বিশেষ সংস্করণের পাসপোর্টে সরাসরি প্রেসিডেন্টের ছবি যুক্ত করা হচ্ছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন দেশপ্রেমমূলক পাসপোর্ট ডিজাইন আমেরিকার ২৫০তম জন্মদিন উদযাপনের একটি চমৎকার উপায়। ট্রাম্পের নেতৃত্বে জাতীয় গর্ব এবং দেশপ্রেম পুনরুদ্ধারের যে প্রচেষ্টা চলছে, এটি তারই অংশ।

এই বিশেষ পাসপোর্টটি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে যোগাযোগ করতে হবে। তবে সাধারণ নাগরিকরা চাইলে এই বিশেষ সংস্করণের বদলে সাধারণ পাসপোর্ট বেছে নেওয়ার সুযোগ পাবেন কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন