1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

ইরান অবরোধ দীর্ঘমেয়াদি করার পথে ট্রাম্প

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বৈঠকগুলোতে ট্রাম্প ইরানের অর্থনীতি এবং তেল রফতানির ওপর চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল এবং সেখান থেকে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

ট্রাম্প বিশ্বাস করেন, দেশটিতে পুনরায় বোমাবর্ষণ শুরু করা কিংবা চলমান সংঘাত থেকে পুরোপুরি সরে আসার মতো বিকল্পগুলো এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর চেয়ে দীর্ঘমেয়াদী অবরোধ বজায় রেখে তেহরানকে চাপে রাখাই সবচেয়ে নিরাপদ কৌশল বলে মনে করছেন তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com