1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

নেতানিয়াহুকে ক্ষমার আগে নতুন শর্ত দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতির বিচার এবং ক্ষমা প্রার্থনার আবেদন নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক আমন্ত্রণে এই বিষয়ে আগামী রবিবারের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে সাড়া চাওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

কয়েক দিন আগেই হারজগ ঘোষণা করেছিলেন যে, তিনি নেতানিয়াহুর ক্ষমার অনুরোধে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। বরং পক্ষগুলোকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানাবেন।

প্রেসিডেন্ট হারজগের আমন্ত্রণে বলা হয়েছে, ক্ষমার আবেদন বিবেচনার আগে তিনি বিশ্বাস করেন যে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য সব ধরণের চেষ্টা আগে ‘নিঃশেষ’ করা প্রয়োজন। হারজগের এই অবস্থানের পর এখন পর্যন্ত নেতানিয়াহুর কার্যালয় বা অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত নভেম্বরে নেতানিয়াহু প্রেসিডেন্ট হারজগের কাছে তার বিচার বাতিল করার অনুরোধ করেছিলেন। তার দাবি ছিল, অভিযোগ তুলে নেওয়া হলে তা দেশকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে। উল্লেখ্য এই বিচার কাজ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হারজগের কাছে একাধিকবার আবেদন করেছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে আস্থাভঙ্গ, জালিয়াতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে সুবিধা বিনিময়ের অভিযোগ আনা হয়েছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ছয় বছর ধরে চলা এই বিচার ইসরায়েলের জনমতকে গভীরভাবে বিভক্ত করেছে। নেতানিয়াহু ও তার সমর্থকদের দাবি, তিনি গণমাধ্যম, পুলিশ ও প্রসিকিউটরদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের’ শিকার।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com