1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যে ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য কোনও চুক্তিতে লেবাননের ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে কোনও সুনির্দিষ্ট নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ-সম্পর্কিত লেবাননের সংবাদপত্র আল-আখবার মিশরীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবস্থান অনুযায়ী ইসরায়েল নিজেদের ‘রক্ষা করার অধিকার’ রাখে, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর সামরিক তৎপরতা, প্রশিক্ষণ, অস্ত্র স্থানান্তর এবং সংগঠনের নেতাদের লক্ষ্য করে হামলার ক্ষেত্রে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন যদি হিজবুল্লাহর এই কর্মকাণ্ডগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তারা এগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে। যুক্তরাষ্ট্র এই অবস্থানে সম্মতি দিয়ে হামলা বন্ধের কোনও শর্ত চুক্তিতে অন্তর্ভুক্ত না করার ইঙ্গিত দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি কায়রো ও বৈরুতের মধ্যে যোগাযোগ হয়েছে, যেখানে ইসরায়েল-লেবানন আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় মিসরীয় কর্মকর্তারা পরবর্তী আলোচনার ধাপ নিয়ে পরামর্শ ও সতর্কবার্তা দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন