1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

নিরাপদে হরমুজ পার হলো জাপানি জাহাজ: দাবি তাকাইচির

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে একটি জাপানি মালিকানাধীন জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে নিরাপদ অবস্থানে পৌঁছেছে। গত ২৯ এপ্রিল জাহাজটি পারস্য উপসাগর ত্যাগ করার পর বিষয়টিকে একটি ইতিবাচক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাহাজটি বর্তমানে জাপানের দিকে যাত্রা করছে। এই জাহাজে তিনজন জাপানি ক্রু সদস্য রয়েছেন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাপানসহ বিশ্বের সকল দেশের জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়টি তিনি সরাসরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও অবগত করেছেন।

সানায়ে তাকাইচি জানান, সমুদ্রপথে এই নিরাপত্তা যেন স্থায়ী হয় সে লক্ষ্যে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হবে। বিশেষ করে ওই অঞ্চলে অবস্থানরত বাকি জাপানি মালিকানাধীন জাহাজ এবং অন্যান্য দেশের জাহাজগুলো যেন কোনো বিঘ্ন ছাড়াই হরমুজ প্রণালি পার হতে পারে, জাপান তা নিশ্চিত করতে চায়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন