1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ট্রাম্পের ঘোষণায় লেবাননের প্রতিক্রিয়া ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়ে কিছু জানে না লেবানন

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ নিয়ে কোনও তথ্য জানে না লেবানন, এমনটাই জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে আলোচনার হওয়ার ঘোষণা দেওয়ার পর এ তথ্য জানালো লেবানন। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এএফপিকে লেবাননের ওই সরকারি সূত্র জানায়, ইসরায়েলি পক্ষের সঙ্গে কোনও নির্ধারিত যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই, এবং এ ধরনের কোনও বিষয় আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেও আমাদের জানানো হয়নি।

এর আগে দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা আলোচনা করবেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তবে দুই দেশের কোন পর্যায়ের নেতারা এই আলোচনায় অংশ নেবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন