1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

টাইমের প্রভাবশালী ১০০ জনের তালিকায় রণবীর কাপুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার সংবাদ দেখেছেন

বিনোদন ডেস্ক//বলিউড অভিনেতা রণবীর কাপুর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন টাইম ম্যাগাজিনের ‘১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল ২০২৬’ তালিকায়। চলতি বছরের তালিকায় তিনি একমাত্র ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বজুড়ে রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করে। এবারের তালিকায় রণবীরের অন্তর্ভুক্তিকে বলিউডের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

রণবীরকে নিয়ে প্রকাশিত বিশেষ লেখায় অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেন, অভিনয়ের মাধ্যমে রণবীর নিজেকে এমন এক শিল্পীতে পরিণত করেছেন, যিনি স্থানীয় গল্পকে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দিতে সক্ষম।

সম্প্রতি ‘অ্যানিমাল’ ছবির সাফল্যের পর রণবীর কাপুরের আন্তর্জাতিক পরিচিতি আরও বেড়েছে। বর্তমানে তিনি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

টাইমের এবারের তালিকায় রণবীর কাপুর ছাড়াও ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি নির্বাহী সুন্দর পিচাই এবং শেফ বিকাশ খান্না স্থান পেয়েছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com