আন্তর্জাতিক ডেস্ক//ইরানের সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ করে আগামী ২১ এপ্রিল থেকে ভার্চুয়াল বা অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এবং সব গ্রেডের শিক্ষার্থীদের জন্য এই নিয়ম কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শিক্ষা পদ্ধতি চালু থাকবে।