1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক। রবিবার (১০ মে) এক বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভকামনা জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

অভিনন্দন বার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মধ্যে বিদ্যমান গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় বিজয় এবং তামিলনাড়ুর জনগণের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন