1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শোক জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে বাফুফে প্রতিনিধিদল

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই শোক প্রকাশ করেছে। খেলাও স্থগিত রেখেছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শোক ও সমবেদনা জানিয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলঅ

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং ফাহাদ করিম।

এসময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ প্রতিনিধি দলের সবাই শোকবইয়ে সই করে সদ্যপ্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন