1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

আগামী ডিসেম্বরে শুরু বিপিএল

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বিসিবিতে ৬ ঘণ্টার বেশি সময় বোর্ড মিটিং চলেছে মিরপুরে। মিটিং শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএল শুরুর তারিখ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল।

বিপিএল শুরুর মাস নির্ধারিত হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। দ্রুততম সময়ের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন থেকে শুরু করে সব কিছু মাথায় রেখেই বিপিএল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত আসরেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বিসিবির। এবার নতুন করে দলগুলোর সঙ্গে চুক্তি হবে। যারা বিসিবির নির্ধারিত শর্তপূরণ করতে পারবেন, তারাই বিপিএলে অংশ নেওয়ার সুযোগ পাবেন। যদিও পুরনো বেশ কয়েকটি দল থাকতে পারে। পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বিপিএলে থাকা প্রায় নিশ্চিত রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের। নোয়াখালী রয়্যালস নামে একটি দল খেলতে আগ্রহী। যদিও বিসিবির শর্ত পূরণ করতে পারলেই সুযোগ মিলবে তাদের!

এদিকে এবার বিসিবি পাঁচ বছরের জন্য দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হবে। প্রতি বছর তিনটি ভেন্যুতে বিপিএল হলেও এবার বাড়তে পারে ২/১ একটি। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়। বুলবুল বলেছেন, ‘এখনো ঠিক করিনি। অবশ্যই আমরা ২/১ টি নতুন ভেন্যুর দিকে যেতে পারি।’

এছাড়া বিপিএলকে আরও পেশাদার করে তুলতে প্রয়োজনে আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে নীতিমালা তৈরি করতে চায় বিসিবি। সেই আলোকে ঠিক হবে কয়টি ফ্র্যাঞ্চাইজি বিপিএলে অংশ নেবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন