1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৬ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//অর্থবছরের শেষ দিনে রাজস্ব আদায়ে সুবিধা দিতে আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাধারণত প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত। তবে চলতি অর্থবছরের শেষ দিন হওয়ায় এবং কর আদায়ে ব্যবসায়ীদের সুযোগ দিতে এদিন দুই ঘণ্টা অতিরিক্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ে রাজস্ব জমা দিতে পারেননি। এতে তাদের অতিরিক্ত জরিমানার ঝুঁকিতে পড়তে হয়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংককে লেনদেনের সময়সীমা বাড়াতে পরামর্শ দেওয়া হয়।

মঙ্গলবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’। প্রতি বছরের মতো এবারও জুন মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করতে দিনটি ব্যাংক খাতে ছুটি হিসেবে পালন করা হবে। এদিন ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের শেয়ারবাজারেও কোনও ধরনের লেনদেন হবে না।

তবে ব্যাংক হলিডে সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসাব বিবেচনায় নেওয়া হয়। এ সময় ছয় মাসের আর্থিক হিসাব মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুতের কাজ করেন ব্যাংক কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com