1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ইসরায়েলি আগ্রাসনে ইরানের স্বর্ণজয়ী কারাতেকা নিহত

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৫ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//ইরান-ইসরায়েল চলমান যুদ্ধে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। ক্রীড়াঙ্গনও ইসরায়েলের এই আগ্রাসন থেকে রেহাই পায়নি। ইরানি ক্রীড়াবিদদের মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এবার প্রাণ হারালেন দেশটির স্বর্ণজয়ী কারাতেকা হেলেনা ঘোলামি।

এ নিয়ে ক্রীড়াবিদ ও কোচসহ নিহত হয়েছেন ৮ জন। দেশটির ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা এ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তেহরানে জাতিসংঘ অফিসের সামনে মানববন্ধন করেছে।
ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হন হেলেনা। তার আগে আরও ৬ ক্রীড়াবিদ ও এক কোচ প্রাণ হারান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন