1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

যে শর্ত ছাড়া ভোরে উঠেন না প্রিয়াংকা

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া একটা সময় ভারতে ১৪ ঘণ্টার শিফটে কাজ করেছেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন তিনি। তবে সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন ‘দেশি গার্ল’খ্যাত এ অভিনেত্রী।

তার দীর্ঘ সফল ক্যারিয়ারের পর পাড়ি দেন হলিউড ইন্ডাস্ট্রিতে। সেখানেও প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। দেশ-বিদেশে কাজ করেছেন। এক কথায়— বিভিন্ন টাইম জোনে কাজ করেছেন প্রিয়াংকা চোপড়া। তবু সকালে ঘুম থেকে উঠতে পারেন না।

প্রিয়াংকা বলেন, ‘আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই।’ অর্থাৎ কাজের ব্যাপারে কোনো দায়বদ্ধতা না থাকলে তিনি বেলা করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন।

তবে এখানেই শেষ নয়; সকালে ওঠার বেশ কিছু অভ্যাস রয়েছে, যেগুলো মেনে চলেন প্রিয়াংকা চোপড়া। যার মধ্যে অন্যতম হলো তামার পাত্রে পানি পানের অভ্যাস। আগে তিনি সকালে উঠে কফি খেতেন। কিন্তু সম্প্রতি ভারত সফরে এসে তামার পাত্রে পানি পানের অভ্যাস শুরু করেছেন অভিনেত্রী।

প্রিয়াংকা বলেন, তামার পাত্রে পানি পানের অভ্যাসে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। আজকাল তাই সকালে উঠে এক গ্লাস পানি খেয়ে তার পরেই কফির কাপে চুমুক দেন তিনি।

প্রিয়াংকা চোপড়া প্রায় ১০ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন রাজমৌলীর ‘বারানসি’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন তিনি। জানা গেছে, প্রিয়াংকার পারিশ্রমিকের কারণেই এ সিনেমার বাজেট বেড়ে নাকি দাঁড়িয়েছে এক হাজার ৩০০ কোটি রুপি। এখনো প্রায় ছয় মাসের শুটিং বাকি। ২০২৭ সালে এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বারানসি’।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন