1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

আমিরের তৃতীয় বিয়েতে কেমন হবে জাঁকজমক?

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

বিনোদন ডেস্ক : বলিউডের আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ৫ জুলাই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ষাট বছর বয়সি এই অভিনেতা।

পাত্রী দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট। তার সঙ্গেই বিয়ে অভিনেতার। মুম্বাইয়ে নিজের বাড়িতে একেবারেই ঘরোয়া ও সাদামাটা আয়োজনে আইনি বিয়ে সারবেন- নিজে থেকে এমনটাই জানিয়েছেন আমির খান।

এক সাক্ষাৎকারে আমির খান তার বিয়ের চূড়ান্ত খবর ও পরিকল্পনার কথা জানিয়েছেন। জানান, কোনো ধরনের বড় উৎসব বা জমকালো আয়োজন ছাড়াই শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আমির খান বলেন, বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনের কেউই খুব একটা আড়ম্বর চাচ্ছি না, তাই সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

তবে বলিউডে তার ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু শাহরুখ খান কিংবা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কিনা, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।

২০২৪ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। এরপর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি। ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন