1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির বিদেশ সফরের প্রটোকল সংশোধন

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//রাষ্ট্রপতির বিদেশ সফরের প্রটোকল সংশোধন
রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে।

গত ৪ মে সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠিতে এ নতুন নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন।

তারা হলেন—মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছিল। সে সময় বিমানবন্দরে ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন নির্দেশনায় সেই সংখ্যা কমিয়ে সাতজনে আনা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন