1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

পাঁজরের চোটে শেষ পর্যন্ত অবসর নিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট খেলেছিলেন।

দীর্ঘদিন ধরে ভোগানো পাঁজরের চোটই মূলত তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই চোটের কারণে চলতি মৌসুমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে মাঠেও নামতে পারেননি ব্রেসওয়েল।

২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে মাত্র তৃতীয় টেস্টে। ২০১১ সালের ডিসেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে তিনি ৬০ রানে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দেন। এখন পর্যন্ত সেটিই দেশটিতে নিউজিল্যান্ডের শেষ টেস্ট জয়।

মোট ২৮টি টেস্টে তার ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে ৩৮.৮২ গড়ে শিকার ৭৪টি উইকেট। পাশাপাশি সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে তিনি নিয়েছেন আরও ৪৬ উইকেট।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন