শনিবার ব্রিকস নেতারা এই ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করেছেন। নয়াদিল্লিতে আয়োজিত জোটের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা পাঠ করেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
ঘোষণায় বলা হয়েছে, ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যকার বাণিজ্য মার্কিন ডলারের পরিবর্তে ক্রমশ স্থানীয় মুদ্রায় পরিচালনা করা উচিত। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানানো হয়েছে, যাতে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বৃদ্ধি পায়।
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এবং একটি উন্মুক্ত, স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও নিয়ম-ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তাদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছে ব্রিকস।
ঘোষণাপত্রে বলা হয়েছে, “আমরা লক্ষ্য করছি যে, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা দীর্ঘকাল ধরেই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ডব্লিউটিও (বিশ্ব বাণিজ্য সংস্থা)-এর নিয়মের সাথে অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য-সীমাবদ্ধকারী পদক্ষেপের ব্যাপক বিস্তার—তা নির্বিচারে শুল্ক ও অশুল্ক বাধা বৃদ্ধি বা পরিবেশগত লক্ষ্যের আড়ালে সংরক্ষণবাদ—বৈশ্বিক বাণিজ্য আরও সংকুচিত করা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা সৃষ্টির ঝুঁকি তৈরি করছে। এর ফলে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য আরো বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।”
তিনি বলেন, “আজ গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’ আমাদের যৌথ সংকল্পের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে।







