1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নেমে নারী ও শিশুসহ চার জন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যারা তারা হলেন—গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল জেলার জুয়েল মিয়ার ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিন জন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাঁতার না জানায় তারা তিন জন গভীর পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান। বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পায়নি।

 

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com