1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৭১ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক || ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ইরপিনে ব্রেন্ট রেনড (৫০) নামে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেল।

কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ বলেছেন, ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি করে রাশিয়ান সেনারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন