1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ৬০ শতাংশ ইউরেনিয়াম পাতলা করার প্রস্তাব ইরানের

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী। সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়, এক প্রশ্নের জবাবে এসলামী জানিয়েছেন, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার বিষয়টি সরাসরি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সম্পর্কিত। তবে তিনি স্পষ্ট করেননি, এতে শুধু যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নাকি ইরানের ওপর থাকা সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ইউরেনিয়াম পাতলা করা বলতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে এর সমৃদ্ধতার মাত্রা কমিয়ে আনা বোঝায়, যাতে তা নির্ধারিত সীমার মধ্যে থাকে।

এদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাট সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইরনা। সফরকালে তিনি ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করবেন।

ইরানি গণমাধ্যমগুলো সফরের নির্দিষ্ট কর্মসূচি প্রকাশ না করলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পরবর্তী দফার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার কাঠামো, সময়সূচি ও স্থান নির্ধারণ নিয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, প্রায় আট মাসের বিরতির পর গত শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা আবার শুরু হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন