1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ভূমি দখল’ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকা ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করার ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সোমবার এক সংবাদ সম্মেলনে গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক এমনটাই জানিয়েছেন। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক বলেছেন, ১৫ ফেব্রুয়ারি ইসরায়েল সরকার পশ্চিম তীরের এরিয়া সি-তে ভূমি নিবন্ধন প্রক্রিয়া পুনরায় শুরু করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ফিলিস্তিনিদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদের ঝুঁকি তৈরি করতে পারে এবং ওই অঞ্চলে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করতে পারে।

তিনি আরও বলেছেন, গুতেরেস ইসরায়েলকে অবিলম্বে এসব পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এ ধরনের পদক্ষেপ শুধু অস্থিতিশীলতাই বাড়ায় না, আন্তর্জাতিক বিচার আদালতের ভাষ্য অনুযায়ী এটি বেআইনিও। যা বর্তমান পরিস্থিতি দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে।

দুজারিক আরও বলেছেন, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে সব ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন এবং এগুলোর কোনও আইনি বৈধতা নেই।

আবার ফিলিস্তিনিরা মনে করছেন, এই পদক্ষেপ পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পূর্বাভাস এবং কার্যত বড় অংশ দখলের চেষ্টা। তাদের মতে, এতে জাতিসংঘ সমর্থিত দুই-রাষ্ট্র সমাধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলি সরকার পশ্চিম তীরের ফিলিস্তিনি জমি ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই প্রস্তাব উত্থাপন করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন