1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমানের ধাক্কায় পথচারী নিহত, ইঞ্জিনে আগুন

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে প্রবেশ করা এক ব্যক্তি উড্ডয়নের সময় ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানটি শুক্রবার রাত আনুমানিক ১১টা ১৯ মিনিটে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দেয়।

বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, ওই ব্যক্তি নিরাপত্তা বেষ্টনীর বেড়া টপকে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। প্রবেশের দুই মিনিটের মধ্যেই তিনি বিমানের ধাক্কায় নিহত হন। তিনি বিমানবন্দরের কোনও কর্মী ছিলেন বলে ধারণা করা হচ্ছে না।

ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় জড়িত বিমানটির কেবিনে ধোঁয়া দেখা দেওয়ার পর পাইলট উড্ডয়ন বাতিল করেন। তবে ধোঁয়ার সঙ্গে সংঘর্ষের সরাসরি সম্পর্ক ছিল কি না, তা স্পষ্ট নয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১২ জন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে লিখেন, নিহত ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তা ভেঙে বেষ্টনীর বেড়া টপকে রানওয়েতে প্রবেশ করেছিলেন। তিনি বলেন, কোনও অবস্থাতেই কারও বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করা উচিত নয়।

উল্লেখ্য বিমানে ২২৪ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন