1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন বলেন, “যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে সোমবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।”

যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় বিএনপি নেতারা।

এর আগে, আজ সকালে ঢাকা থেকে যশোর যান প্রধানমন্ত্রী। তিনি উলশী খাল পুনঃখনন এবং ৫০০ শয্যার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করেন। সেখানে একটি সমাবেশে তিনি বক্তব্য দেন। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে যশোর ক্লাবে মতবিনিময়ে অংশ নেন তারেক রহমান। সবশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন