1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী ইরান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//এশিয়ার স্বাধীন দেশ বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সঙ্গে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও উন্নত সমরাস্ত্র ভাগ করে নিতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিক সোমবার এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে তালাই-নিক বলেন, আমরা স্বাধীন দেশ এবং বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের সঙ্গে আমাদের প্রতিরক্ষা অস্ত্রের সক্ষমতা ভাগ করে নিতে প্রস্তুত।

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, আমেরিকার পরাজয়ের অভিজ্ঞতাগুলো আমরা এই সংস্থার অন্যান্য সদস্যদের সঙ্গে বিনিময় করতে আগ্রহী।

বৈঠকের পাশাপাশি রেজা তালাই-নিক সম্প্রতি রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন। ওই আলোচনায় মস্কো ও মিনস্কের কর্মকর্তারা তেহরানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের দৃঢ় ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com