1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিলবোর্ডের শীর্ষে এআই তৈরি গান, নতুন ইতিহাস

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার সংবাদ দেখেছেন

বিনোদন ডেস্ক//যুক্তরাষ্ট্রের মিউজিক ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথা এআই দিয়ে তৈরি গান। বিলবোর্ডের ‘কান্ট্রি ডিজিটাল সেলস’ চার্টে এ সপ্তাহের শীর্ষস্থান অর্জন করেছে ‘ওয়াক মাই ওয়াক’ শিরোনামের একটি গান।

যা তৈরি করেছে ‘ব্রেকিং রাস্ট’ নামের এক এআই শিল্পী।

গানটি প্রথম প্রকাশ পায় অক্টোবরের মাঝামাঝি ইনস্টাগ্রামে। সেখানে ধুলোমাখা পথে একাকী কাউবয়ের এআই-নির্মিত ভিডিও দ্রুতই ভাইরাল হয় এবং স্পটিফাইয়ে মিলিয়ন সংখ্যক স্ট্রিম অতিক্রম করে।

গানটির সুরকার হিসেবে ক্রেডিট পেয়েছেন অউবিয়ের রিভালদো টেলর। তিনি ‘ডেফবিস্টএআই’ নামে আরেকটি এআই সংগীত প্রকল্প পরিচালনা করেন, যা সাহসী ও রুক্ষ ধাঁচের কান্ট্রি মিউজিক তৈরি করে।

এর আগে চলতি বছরের শুরুতে ‘দ্য ভেলভেট সানডাউন’ নামের এক এআই–নির্মিত রক ব্যান্ডের গান স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিলিয়ন সংখ্যক প্লে পেয়ে শিরোনাম হয়েছিল।

সূত্র: ডেইলি বিস্ট

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন