1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

‘যানজট নিরসনে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে গাড়ি চালাতে হবে’

  • আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪৩৮ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || ‘ট্রাফিক ব্যবস্থা ঢাকা সিটি কর‌পোরেশনের অধী‌নে দিলে গাড়ির নম্বরটি জোড় না বিজোড়— সেই ভিত্তিতে রাজধানীর রাস্তায় গাড়ি নামাবেন গাড়ির মালিকেরা। নম্বর প্লেটে যাদের সংখ্যা জোড়, তারা চালাবেন জোড় তারিখে, পরের দিন চলবে বিজোড় নম্বরের গাড়ি।’

শ‌নিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তরা সেক্টর-৭ এর রবীন্দ্র সরণির পশ্চিমের শেষ প্রান্ত বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ এর উদ্বোধন অনুষ্ঠানে ডিএন‌সি‌সি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।

এসময় মেয়র বলেন, ‘রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে, কোন কোন রাস্তায় বেশি যানজট, এসব বিষয়ে গবেষণা করে তারপর কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ কর‍তে হবে।’

মেয়র আরও ব‌লেন, ‘শিশু-কিশোরদের জন্য সুস্থ, সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। উত্তরা এলাকার শিশু-কিশোরদের মুক্ত চলাচল, আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য এই মুক্তমঞ্চটির প্রয়োজন অনুধাবন করেই ডিএনসিসি এটি নির্মাণ করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ভাবেন, দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ডিএন‌সি‌রি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com