1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
মেসির বিপক্ষে ফাইনাল, ইয়ামালের এলাকাজুড়ে উৎসবের আমেজ জান্নাতের ১০ মহা নেয়ামত, যা মুমিনকে অভিভূত করবে ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ মহাটক্কর দুই প্রজন্মের দুই মহাতারকারও এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ফের ভারি বর্ষণের আভাস, ২৭ ঘণ্টায় ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হলো আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ তালিকায় ফেলছে যুক্তরাজ্য

ফের করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্তের হার ১ এর নিচে

  • আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৫৪ বার সংবাদ দেখেছেন

নিউজ ডেস্ক || এক দিনের ব্যবধানে ফের করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন পার করলো বাংলাদেশ। ১৮ মার্চ সকাল ৮টা থেকে ১৯ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশের কোথাও করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে ১৫, ১৬ ও ১৭ মার্চ টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করেছে বাংলাদেশ। ১৮ মার্চ করোনায় দুজনের মৃত্যু হয়। এর এক দিন পর আজ (১৯ মার্চ) পুনরায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ।

১৮ মার্চ সকাল ৮টা থেকে ১৯ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনের দেহে।

শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন। এখন পর্যন্ত বাংলাদেশে ২৯ হাজার ১১৪ জন করোনায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৩। সুস্থতার হার ৯৫ দশিমক ৮৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com